ঘুমিয়ে পড়েছেন রাতের পাখি আরিফ ভাইঃ বিস্ময়ে রাত পার ভক্তদের


নিজস্ব প্রতিবেদক: চন্দরপুরের রাত জাগা পাখি আরিফ ভাই মধ্য রাতের আগেই ঘুমিয়ে পড়েছেন। যিনি রাত দেখান সবাইকে তার এ ঘুমিয়ে পড়ার ঘটনায় অবাক বিস্ময়ে রাত কাটাচ্ছেন অনুসারীরা। তার এ আকস্মিক ঘুমিয়ে পড়ার ঘটনা রীতিমতো আন্তর্জাতিক আলোচনায় রূপ নিয়েছে।

ঘুমের খবর ছড়িয়ে পড়তেই সূদূর পর্তুগাল থেকে জামিল ভাই মন্তব্য করেছেন— “ইন্না-লিল্লাহ…”
এই সংক্ষিপ্ত কিন্তু গভীর মন্তব্যে স্পষ্ট—আরিফ ভাইয়ের ঘুমের খবর তিনি কোনোভাবেই মানতে পারছেন না। অনেকেই বলছেন, এটি শোক নয়, এটি বিস্ময়ের বহিঃপ্রকাশ।

এদিকে মাছুম কর্তৃপক্ষ বিষয়টিকে হালকাভাবে নিতে নারাজ। তিনি মন্তব্য করেছেন- “নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র ছিল আজকে আরিফ ভাইয়ের সাথে।”
এই মন্তব্যে জল্পনা-কল্পনার নতুন দরজা খুলে গেছে। কেউ কেউ ধারণা করছেন, আরিফ ভাই হয়তো কোনো গভীর চক্রান্তের শিকার!


পরিস্থিতি আরও রহস্যময় হয়ে ওঠে যখন জানা যায়- দুই থানার বিচারি কাওছার আহমদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। রাত জাগা মহলে সন্দেহ জোরালো হচ্ছে—এই ঘুম-কাণ্ডের পেছনে তাঁর কোনো না কোনো ভূমিকা থাকতে পারে। যদিও এখন পর্যন্ত কোনো প্রমাণ পাওয়া যায়নি।

এর আগে পরিস্থিতি দেখতে রাত ১টার দিকে স্থানীয় ওয়ার্ড মেম্বার আরিফ ভাইয়ের বাড়িতে গেলে তাঁকে ঘুমিয়ে থাকতে দেখে তিনিও বিস্মিত হন। তিনি জানান—
“এমন ঘুমের কেস আগে কখনো দেখি নাই!”

শেষ খবর পাওয়া পর্যন্ত আরিফ ভাই নিরাপদে ঘুমে আছেন, জামিল ভাই পর্তুগাল থেকে মানসিকভাবে শোকাহত, মাছুম কর্তৃপক্ষ ষড়যন্ত্র খুঁজছেন, আর কাওছার আহমদের নিখোঁজ নিয়ে রাত জাগা শিবিরে রহস্য আরও ঘনীভূত হচ্ছে।

এছাড়া রেদোয়ান ভাই, শাহরিয়া হাবিচ্ছাব, কামরুল স্যার, মাটিজুরা আরিফ ও সাব্বির-দা সবাই আরিফ ভাইয়ের ঘুম নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। আরিফ ভাইয়ের এমন ঘুমে তারা প্রত্যেকেই ভীষণভাবে হতাশ হয়ে পড়েছেন।

এদিকে নানা হুজুর বলেন, আমার সুন্দর নাতির ঘুম নিয়ে সবাই ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছেন। সবাইকে তিনি সাবধান করে বলেন, আমার সুন্দর নাতির ঘুম ভাঙ্গাতে কেউ চেষ্টা করবেন না। যদি সুন্দর নাতির ঘুম ভাঙ্গানো হয় তবে তিনি ক্ষেপনাস্ত্র হামলা চালাবেন বলেও হুশিয়ারি দেন।

নানা হুজুরের এমন হুশিয়ারিতে নড়েচড়ে বসেছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি এক বিবৃতিতে বলেন, আরিফ ভাইয়ের ঘুম ও তা নিয়ে সৃষ্ট পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। যেকোনো অপ্রীতিকর ঘটনায় হোয়াট হাউজ প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।

তবে বিশ্বস্ত সূত্রে জানাগেছে, আরিফ ভাই আজ পেটের বিদ্রোহীজনিত কারণে মধ্যরাতের আগেই ঘুমিয়ে পড়েন। এই অস্বাভাবিক ঘটনায় স্থানীয় বন্ধুবান্ধবদের হাস্যরসের মাঝেই শুরু হয় দেশ–বিদেশ থেকে প্রতিক্রিয়া।


আজকের নিউজ এ পর্যন্তই। পরবর্তী আপডেট পেতে থাকুন আমাদের সাথেই.....
Previous Post Next Post